দেশ গোয়েন্দা
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোক্তা অধিকারের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের আদর্শ সদর ও বুড়িচং উপজেলা এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা তারিখবিহীন রসমালাই ও অন্যান্য খাবার বিক্রির অপরাধে 'কাকলি হোটেল অ্যান্ড সুইটস'-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে 'মাতৃভান্ডার সুইটস লি.'-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, জনস্বার্থে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মহাসড়ক সংলগ্ন হোটেল-রেস্টুরেন্টগুলোতে অধিদপ্তরের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোক্তা অধিকারের অভিযান
0:00 / 0:00
1x
দেশ গোয়েন্দা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের আদর্শ সদর ও বুড়িচং উপজেলা এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা তারিখবিহীন রসমালাই ও অন্যান্য খাবার বিক্রির অপরাধে 'কাকলি হোটেল অ্যান্ড সুইটস'-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে 'মাতৃভান্ডার সুইটস লি.'-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, জনস্বার্থে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মহাসড়ক সংলগ্ন হোটেল-রেস্টুরেন্টগুলোতে অধিদপ্তরের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

দেশ গোয়েন্দা

সম্পাদক ও প্রকাশক:
মো: লুৎফুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক:
পারভীন সুলতানা
দেশ গোয়েন্দা, রেজি: নং- চ-৩০৮
সম্পাদকীয় কার্যালয়:
দক্ষিণ চর্থা, বিমান বন্দর সড়ক, কুমিল্লা-৩৫০০, বাংলাদেশ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
সৈয়দ ম্যানশন (দ্বিতীয় তলা), টমছমব্রিজ, কুমিল্লা-৩৫০০।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।